স্কুলব্যাগে মাদক পাচারের চেষ্টায় পুলিশের জালে ৪ পড়ুয়া
দি নিউজ লায়নঃ স্কুল ব্যাগে করে উড়িষ্যা থেকে মাদক নিয়ে বারুইপুরে আসতেই বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেপ্তার চার। এদের মধ্যে কেউ ছাত্রী আবার কেউ প্রাক্তন ছাত্র-ছাত্রী। রবিবার খোদারবাজার মোড় থেকে এদের পুলিশ হাতে নাতে ধরে। পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম দেব পাত্র,ভগবান পাত্র,রাখি সাউ,সাগরিকা পাড়ি।
প্রত্যেকের বয়স ২০ থেকে ২৪ এর মধ্যে। উড়িষ্যার গঞ্জাম জেলা এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৮ কেজি মাদক,যার বাজারের আনুমানিক মুল্য ৩ লক্ষ ৪ হাজার। আরও পাওয়া গিয়েছে নগদ ১৬০০টাকা,৩ টে মোবাইল।
উড়িষ্যা থেকে কলকাতার ধর্মতলার বাসে চেপে এরা আসে। পরে বারুইপুরগামি ২১৮ বাসে চেপে বারুইপুরে এসে নামতেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। তদন্তকারী অফিসাররা জানায়,অভিযুক্ত রাখী দশম শ্রেণীর ছাত্রী। অন্যরা সবাই কিছুদিন আগে পড়া বন্ধ করেছে। এরা কার কাছে মাদক দিতে আসছিল তার সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। অভিযুক্তদের সোমবার দুপুরে আলিপুর আদালতে তোলা হয়।

Post a Comment